bidvertiser Ad

Ads by News24ofBD

INTERNATIONAL NEWS

Do you searching For International News ?
Do you want to know the Latest News of International ?

Then, you should see Below...!!
You can know the breaking and all kinds of International News From here....!!


  
Date: 04-12-2013 (International News)

মাওবাদী হামলায় পুলিশ সদস্য নিহত

ভারতের বিহার রাজ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে মাওবাদী হামলায় সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন মাওবাদীরা ভূমিমাইন বিস্ফোরণের মাধ্যমে পুলিশের একটি গাড়িতে হামলা চালালে ঘটনা ঘটে রাজ্যের আওরঙ্গবাদ জেলার তান্ডোয়া থানার কাছে উতরি কোননাহার এলাকায় ওত পেতে ছিল মাওবাদীরা বিহার পুলিশের মহাপরিদর্শক (আইজি) সুশীল খোপদে সাংবাদিকদের জানান, উতরি কোননাহার এলাকায় টহল শেষে তান্ডোয়া থানায় ফেরার পথে মাওবাদীরা ভূমিমাইনের বিস্ফোরণ ঘটালে সাতজন পুলিশ সদস্য নিহত হন এর মধ্যে তান্ডোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার রয়েছেন
সূত্রঃ প্রথম-আলো




বেইজিংয়ের পদক্ষেপে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: বাইডেন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের ঘোষিত নতুনবিমান প্রতিরক্ষা অঞ্চলনিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন টোকিওতে গতকাল মঙ্গলবার জাপানের নেতাদের সঙ্গে বৈঠকের আগে এই মন্তব্য করেন তিনি
বেইজিং-টোকিও তিক্ত সম্পর্কের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে পাশে চায় জাপান পূর্বচীন সাগরসহ বেশ কিছু বিরোধপূর্ণ এলাকা নিয়ে চীনবিমান প্রতিরক্ষা অঞ্চলপ্রতিষ্ঠার ঘোষণা দিলে এই অঞ্চলে উত্তেজনা দেখা দেয় এমন পরিস্থিতিতে ঘনিষ্ঠ মিত্র জাপানের প্রতি সমর্থন জানাতেই উত্তর-পূর্ব এশিয়ায় সফর করছেন বাইডেন

সফর শুরুর প্রাক্কালে জাপানের প্রভাবশালী পত্রিকা আশাহি শিমবুনকে বাইডেন বলেন, ‘চীনের ঘোষণায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন আমি আমাদের জোটভুক্ত দেশগুলোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই এবং যেসব কর্মকাণ্ড অঞ্চলের শান্তি, নিরাপত্তা সমৃদ্ধির পথে অন্তরায়, সেগুলো পরিহার করার গুরুত্ব তুলে ধরতে চাই
পূর্বচীন সাগরে বেশ কিছু জনবসতিহীন দ্বীপের মালিকানা নিয়ে কয়েক বছর ধরেই চীন-জাপান উত্তেজনা চলে আসছে অনেক পর্যবেক্ষকের আশঙ্কা, এই বিরোধের পরিণতি সশস্ত্র সংঘাতের দিকেও গড়াতে পারে চীনবিমান প্রতিরক্ষা অঞ্চলঘোষণার পর উত্তেজনা নতুন মোড় নিয়েছে চীন বলেছে, তাদের ঘোষিত অঞ্চল দিয়ে যেতে হলে সব আকাশযানকে বেইজিংয়ের নির্দেশনা মানতে হবে অন্যথায়প্রতিরক্ষামূলক জরুরি ব্যবস্থা ঝুঁকির
মুখে পড়তে হবে টোকিওতে প্রধানমন্ত্রী শিনঝো আবের সঙ্গে বাইডেনের মুখোমুখি বৈঠকের আগে জাপানের মন্ত্রিপরিষদ বিভাগের মুখ্য সচিব ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, ‘চীনের ঘোষিতবিমান প্রতিরক্ষা অঞ্চলযে অগ্রহণযোগ্য, সে বিষয়ে জাপান যুক্তরাষ্ট্র একমত আমি মনে করি, (বাইডেন) চীন সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা করবেনবেইজিংয়ের ওই ঘোষণায় জাপান যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান ক্ষুব্ধ চীনা আদেশ উপেক্ষা করে তারা সবাইবিমান প্রতিরক্ষা অঞ্চলদিয়ে বিমান উড়িয়েছে
এএফপি
 সূত্রঃ প্রথম-আলো





আরাফাতকে বিষ প্রয়োগ করা হয়নি

ফ্রান্সে চালানো ফরেনসিক পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগ করা হয়নি আগের অন্য একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, আরাফাতকে যে বিষ প্রয়োগ করা হয়েছিল, তা প্রায় নিশ্চিত আরাফাতের স্ত্রী সুহা আরাফাতকে নতুন তদন্ত প্রতিবেদনের ফলাফল হস্তান্তর করা হয়েছে প্রতিবেদনটি দেখেছেন এমন একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে কথা জানান তিনি বলেন, ‘তদন্তের ফলাফলের ভিত্তিতে বলা যায়, আরাফাত বিষপ্রয়োগে মারা যাননিসুইজারল্যান্ডের বিশেষজ্ঞরা গত মাসে বলেছিলেন, ফিলিস্তিনি নেতার দেহাবশেষ নিয়ে যে পরীক্ষা তাঁরা করেছেন, তাতে তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়ামের বিষক্রিয়ার সঙ্গে সংগতিপূর্ণ ফল মিলেছে তবে তিনি যে পোলোনিয়ামের কারণেই মারা গেছেন, তাঁরা ব্যাপারে একশ ভাগ নিশ্চিত নন

এদিকে ফিলিস্তিনি তদন্তকারীরা আরাফাতের এক ভাগনে বলেছেন, তাঁরা প্রতিবেদনটি না দেখে ব্যাপারে কিছু বলতে চান না
ফিলিস্তিনি নেতাদের অনেকেই মনে করেন, আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে
সূত্রঃ রয়টার্স। 




তেজপাল পাস করলেন !

যৌন সক্ষমতার পরীক্ষায় পাস করলেন তেহেলকা সাময়িকীর প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপাল (৫০) গত সোমবার গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর এই পরীক্ষা সম্পন্ন হয় গোয়া মেডিকেল কলেজের কর্মকর্তারা বলেন, তেজপালের রক্তসহ বেশ কয়েকটি  
পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে প্রথমে সকালে তাঁর পাঁচ ঘণ্টা পরীক্ষা- নিরীক্ষা চলে পরে বেলা সোয়া তিনটায় আবারও পরীক্ষার জন্য নেওয়া হয় কলেজের ডিন ভি এন জিন্দাল বলেন, তেজপালের পরীক্ষাগুলো করা হয়েছে তদন্ত সংস্থার চাহিদা অনুযায়ী তিনি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে রাজি হননি

এক জুনিয়র নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হন তেজপাল রোববার তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন
সূত্রঃ রয়টার্স




 

থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা বিক্ষোভকারীদের বাধা নয

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে চলা গণ- আন্দোলন নাটকীয় মোড় নিয়েছে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরের সামনের বাধা সরিয়ে বিক্ষোভকারীদের ভেতরে প্রবেশের আহ্বান জানায় পুলিশ অবরুদ্ধ সরকারি দপ্তরগুলো থেকেও পুলিশের বাধা সরিয়ে নেওয়া হয় তবে বিরোধী নেতা সুথেপ থাগসুবান বলেছেন, সরকার উৎখাতে তাঁদের লড়াই এখনো শেষ হয়নি সরকারের পতন না হওয়া পর্যন্ত তা চলবে
গত সোমবার প্রধানমন্ত্রী ইংলাক বলেন, সংকট মোচনে তিনি বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি তবে পদত্যাগ করবেন না কয়েক দিন ধরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর গতকাল হঠাৎ পুলিশ জানায়, তারা আর বল প্রয়োগ করবে না বিক্ষোভকারীদের বাধা দেবে না প্রধানমন্ত্রী ইংলাকের কার্যালয়ের বাইরে পাহারা পুলিশের সদর দপ্তরের বাইরে কাঁটাতারের বেড়া তুলে নেওয়া হয় সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে কোলাকুলি করে পুলিশের এই আচরণে এমনকি বিক্ষোভকারীরাও বিস্মিত হয় পরে কয়েক হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসের আঙিনায় ঢোকে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর তারা ওই স্থান ত্যাগ করে হঠাৎ পুলিশের এই কৌশল পরিবর্তনের কারণ স্পষ্ট নয় যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাতসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই তাদের পক্ষ থেকে এই কৌশল নেওয়া হয়েছে নগর পুলিশের প্রধান কামরোনউইট থুপক্রাজাং বলেন, ‘আজ কাঁদানে গ্যাসের কোনো শেল নিক্ষেপ করবে না পুলিশ যদি আমরা প্রতিরোধ করি, তাহলে আরও অনেকে হতাহত হবে

কাল বৃহস্পতিবার রাজা ভূমিবল আদুলিয়াদেজের ৮৬তম জন্মদিন দিনটি সারা দেশে আনন্দের সঙ্গে উদ্যাপন করা হয় সাধারণত নাগরিকেরা শান্তি রাজতন্ত্রের প্রতি আনুগত্য প্রকাশ করে দিনটি উদ্যাপন করে
ইংলাকের সরকার পদত্যাগ করে অনির্বাচিতপিপলস কাউন্সিলেরকাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে গণ-
আন্দোলনের ডাক দেয় বিরোধীরা সাবেক উপপ্রধানমন্ত্রী বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির নেতা সুথেপ গত শুক্রবার রাতে ব্যাংককে এক সমাবেশে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেন
সুথেপের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার বিক্ষোভকারী সেনা সদর দপ্তর, প্রধানমন্ত্রীর দলীয় কার্যালয় রাষ্ট্রীয় টেলিকম কোম্পানির কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অবরোধ করে গণ-আন্দোলন রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ে সেখানে স্থানীয় সরকারি কার্যালয়গুলো অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা
গতকাল প্রধানমন্ত্রী ইংলাক হুয়া হিন অবকাশযাপন কেন্দ্রে যান রাজার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সেখানে অনুশীলন করতে গেছেন তিনি ২০১০ সালে রক্তাক্ত বিক্ষোভের পর থাইল্যান্ডে এখন সবচেয়ে বড় ধরনের গণবিক্ষোভ চলছে

২০০৬ সালে সেনা অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন পরে স্বেচ্ছানির্বাসিত থাকসিনের অনুপস্থিতিতে সর্বোচ্চ আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন
সম্প্রতি তাঁর বোন বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক একটি বিল পাসের চেষ্টা করেন ওই বিল পাস করা হলে থাকসিন আবার স্বদেশে প্রত্যাবর্তন করবেনএমন আশঙ্কা থেকে ২৪ নভেম্বর বিক্ষোভ শুরু হয়  
সূত্রঃ এএফপি বিবিসি

No comments:

Post a Comment