Are you a games Crazy Person ?
Are you Want to know the News of your Favourite Game ?
so, you should Follow Below and stay with your Favourite Team/Game....!!
Date: 04-12-2013 (sports News)
আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন রস টেলর।
আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির দেখাও পেয়ে গেলেন তিনি।
তাঁকে অবশ্য আউট করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।
৯ উইকেটে ৬০৯ রানে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করার সময় টেলর অপরাজিত ছিলেন ২১৭ রান নিয়ে।
ডানেডিন টেস্টে কিউইদের নিয়ন্ত্রণ নিশ্চিত করা টেলরের ইনিংসটি সাজানো ছিল ২৩টি চার দিয়ে।
মোহাম্মদ ইউসুফ ও শোয়েব আখতারকে কার্টুনের জোকার বলায় ক্ষেপে গেছেন সাবেক এই পাকিস্তানি দুই তারকা।
আর তাদের পালটা জবাবের মাধ্যমেই এই তিন ক্রিকেট তারকার মধ্যে একটা 'স্নায়ুযুদ্ধ'র মনোভাব প্রকাশিত হয়েছে।
সম্প্রতি দ. আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে পাকিস্তান ক্রিকেট দলের শোচনীয় অবস্থা ও শহীদ আফ্রিদির পারফরম্যান্স সম্পর্কে তীর্যক মন্তব্য করেন মোহাম্মদ ইউসুফ ও শোয়েব আখতার।
তারপরেই এই বিতর্কের ঝড় শুরু হয়ে যায়।
সোমবার পাকিস্তান ক্রিকেট দল দ. আফ্রিকা সফর শেষে দেশে ফেরার পর আলাদা আলাদাভাবে তাঁরা সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করেন।
Date: 03-12-2013 (sports News)
আয়াক্সের কাছে মওসুমের প্রথম হারের তিক্ত স্বাদ নেয়ার পর লা-লিগায়ও তারা প্রথম হার দেখলো।
মার্চের পর লা-লিগায় টানা ২১ ম্যাচে অপরাজিত থাকা বার্সেলোনা রোববার ১-০ গোলে হেরেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে।
মওসুমে ১৩ জয় ও এক ম্যাচ ড্র করার পর অবশেষে পরাজয় দেখলো বার্সেলোনা।
Are you Want to know the News of your Favourite Game ?
so, you should Follow Below and stay with your Favourite Team/Game....!!
Date: 04-12-2013 (sports News)
আবার ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থানে সাকিব
আবার ওয়ানডেতে শীর্ষস্থান ফিরে পেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
মাত্র কিছুদিন আগে টেস্টে ভারতের রবিচন্দন অশ্বিনের কাছে শীর্ষ আসন হারিয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেট অলরাউন্ডার।
ওয়ানডে শীর্ষ স্থানও হারিয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজের কাছে।
রোববার হাফিজকে সরিয়ে আবার ফিরে পেলেন নিজের হারানো সিংহাসন।
এদিকে সাকিবের চলতি বছর উল্লেখ্যযোগ্য কোন পারফরম্যান্স না থাকলেও মোহাম্মদ হাফিজের ক্রমাগত বাজে পারফরম্যান্স তাকে পিছিয়ে দেয়।
ফলে তা আবার সাকিবের আয়ত্তে চলে আসে।
চলতি বছর জিম্বাবুয়ে সিরিজের পর কোনো ওয়ানডে সিরিজ না খেলেও শীর্ষে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজে সাকিব ডেঙ্গু আক্রান্ত হলে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন সাকিব আল হাসান।
সাকিবের এই অনুপস্থিতিতে শীর্ষে উঠে আসেন মোহাম্মদ হাফিজ।
তবে শীর্ষে থেকেও বেশিদিন তা ধরে রাখতে পারেননি তিনি।
সাকিব আল হাসান ৩৭৬ রেটিং পয়েন্ট
নিয়ে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষে অবস্থান করছেন।
৩৭০ পয়েন্ট নিয়ে
যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান
করছেন হাফিজ এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।
৩৬৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান।
সূত্রঃ দৈনিক কালের কন্ঠ
ব্যাচেলার স্ট্যাটাস ছাড়ছেন ভারতীয় ক্রিকেটাররা!
বছরের শেষ হওয়ার আগেই ভারতীয় ক্রিকেটে এখন বিয়ের হিড়িক।
দীনেশ কার্তিক থেকে পীযুষ চাওলা, বিনয় কুমার থেকে শ্রীসন্থ সবাই এখন সাতপাকে বাধা পড়ায় ব্যস্ত।
শনিবারই বেঙ্গালুরতে বিয়ে করলেন পেসার বিনয় কুমার।
গত মাসে বেইলি, ক্লার্ক, ওয়াটসনদের হাতে বেধড়ক মার খেয়ে দল থেকে বাদ পড়েছেন বিনয় কুমার।
এবার বিনয়ের লড়াই শুরু হবে প্রত্যাবর্তনের।
সেই লড়াইয়ে নামার আগে বিয়ের পিঁড়িতে বসলেন বিনয়।
স্ত্রী-র নাম রিচা।
২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটে দলের সদস্য তথা স্পিনার পীযুষ চাওলা তো গতবছর জাতীয় দলে খেলার সুযোগই পাননি।
আর অশ্বিন, অমিত মিশ্র, প্রজ্ঞান ওঝাদের কাচে হারতে বসা পীযুষ ফের জাতীয় দলে ফিরতে চান।
আর তার আগে বিয়েটা সেরে ফেললেন পীযুষ।
দীর্ঘ দিনের বান্ধবী অনুভূতি চৌহান কে শুক্রবার বিয়ে করলেন এই লেগ স্পিনার।
তবে সবচেয়ে হাইপ্রোফাইল গাটছাড়াটা বাঁধলেন উইকেট রক্ষক দীনেশ কার্তিক।
সানিয়া মির্জার পর ভারতীয় খেলার সবচেয়ে গ্ল্যামার গার্ল দীপিকা পালিকালের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন দীনেশ।
দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে যেতে না পারলেও দীনেশ একেবারে পেজ থ্রি-র হিরো বনে গিয়েছেন।
আসলে `স্কোয়াশ ক্যুইন` দীপিকার সঙ্গে দীনেশ যে গোপনে প্রেম করছেন সেটা কাকপক্ষীও টের পায়নি।
চলতি মাসের ১০ তারিখ বিয়ে করছেন শ্রীসন্থ।
মানে দাঁড়াল, একে একে ব্যাচেলার স্ট্যাটাস ছাড়ছেন ভারতীয় ক্রিকেটাররা।
এ বছর বিয়ে করে ফেললেন চেতেশ্বর পূজারা, অশোক দিন্দা, মনোজ তিওয়ারি, লক্ষ্মীপতি বালাজি, উমেশ যাদব-রা।
সেই হিসাবে পরে থাকলেন শুধু ভারতীয় ক্রিকেটের মোস্ট `এলিজেবেল ব্যাচেলার` যুবরাজ সিং।
ভারতীয় ক্রিকেটাররাও অনেকেই ঠাট্টার ছলে যুবিকে প্রশ্ন করেন এবার তো তোমার পালা।
যুবি হাসি ছাড়া আর কিছুই বলেন না।
ক্যান্সারকে
হারিয়ে জীবন যুদ্ধে ফিরে আসা যুবি কবে বিয়ের
পিঁড়িতে বসেন তারই অপেক্ষা।
যুবির মা নাকি ঘনিষ্ঠ মহলে বলছেন, প্রেমটেম নয় একেবারে সমন্ধ দেখে ছেলের বিয়ে দেবেন।
সূত্রঃ দৈনিক কালের কন্ঠ
টেলরের দ্বিশতক, ডানেডিনে কিউই রাজত্ব
আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন রস টেলর।
আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির দেখাও পেয়ে গেলেন তিনি।
তাঁকে অবশ্য আউট করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।
৯ উইকেটে ৬০৯ রানে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করার সময় টেলর অপরাজিত ছিলেন ২১৭ রান নিয়ে।
ডানেডিন টেস্টে কিউইদের নিয়ন্ত্রণ নিশ্চিত করা টেলরের ইনিংসটি সাজানো ছিল ২৩টি চার দিয়ে।
নিউজিল্যান্ডের গড়া রান-পাহাড়ের জবাবে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
শুরুটা শুভ হয়নি সফরকারীদের।
টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৬৭ রান।
এরই মধ্যে সাজঘরে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান কির্ক এডওয়ার্ডস (০) ও কাইরন পাওয়েল (৭)। ড্যারেন ব্রাভো ৩৭ ও মারলন স্যামুয়েলস ১৪ রানে অপরাজিত আছেন।
নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন বোল্ট ও সাউদি।
প্রথম ইনিংসের হিসাবে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের চেয়ে ৫৪২ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল প্রথম দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৬৭ রান।
ব্রেন্ডন ম্যাককালাম ১০৯ ও টেলর ১০৩ রান নিয়ে অপরাজিত ছিলেন।
আজ ব্যর্থ ছিলেন ম্যাককালাম।
ড্যারেন স্যামির শিকারে পরিণত হন ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৪ রান যোগ করেই।
ইনিংসের শেষ পর্যন্ত খেলা টেলরকে অবশ্য বেশ ভালো সঙ্গ দেন লেজের ব্যাটসম্যানরা।
বিজে ওয়াটলিং করেন ৪১ রান।
ইশ সোধি ও নিল ওয়াগনারের সংগ্রহ ছিল যথাক্রমে ৩৫ ও ৩৭ রান।
ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন টিনো বেস্ট।
দুটি করে উইকেট নেন স্যামি ও ডিওনারাইন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৬০৯/৯, ঘোষণা
টেলর ২১৭*, ম্যাককালাম ১১৩, রাদারফোর্ড ৬২, ফুলটন ৬১
বেস্ট ৩/১৪৮ , স্যামি ২/৭৯, ডিওনারাইন ২/৭৬
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৬৭/২
(দ্বিতীয় দিনের খেলা শেষে)
ব্রাভো ৩৭*, স্যামুয়েলস ১৪*, পাওয়েল ৭
বোল্ট ১/৭, সাউদি ১/১৫
টস: ওয়েস্ট ইন্ডিজ।
সূত্র: ক্রিকইনফো।
শোয়েব আখতার ও ইউসুফকে কার্টুনের জোকার বললেনঃ আফ্রিদি
মোহাম্মদ ইউসুফ ও শোয়েব আখতারকে কার্টুনের জোকার বলায় ক্ষেপে গেছেন সাবেক এই পাকিস্তানি দুই তারকা।
আর তাদের পালটা জবাবের মাধ্যমেই এই তিন ক্রিকেট তারকার মধ্যে একটা 'স্নায়ুযুদ্ধ'র মনোভাব প্রকাশিত হয়েছে।
সম্প্রতি দ. আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে পাকিস্তান ক্রিকেট দলের শোচনীয় অবস্থা ও শহীদ আফ্রিদির পারফরম্যান্স সম্পর্কে তীর্যক মন্তব্য করেন মোহাম্মদ ইউসুফ ও শোয়েব আখতার।
তারপরেই এই বিতর্কের ঝড় শুরু হয়ে যায়।
সোমবার পাকিস্তান ক্রিকেট দল দ. আফ্রিকা সফর শেষে দেশে ফেরার পর আলাদা আলাদাভাবে তাঁরা সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করেন।
এরপর আফ্রিদি কোন বাক্য ব্যয় ছাড়াই তার সাবেক দুই সতীর্থকে এমন জবাব দেন যা তাদের শরীরে চাবুকের আঘাতের মতোই আঘাত করেছে।
তিনি বলেন, কে কি বললো তা আমার দেখার দরকার নেই।
তাদের সময়ে দল যদি কখনোই পরাজিত না হতো তবেই এই ধরনের কথা বলাটা তাদের শোভা পেত।
আমার সম্পর্কে তাদের মন্তব্য জোকার কার্টুন চরিত্র 'হেকেল ও জেকেল' কিংবা 'মিস্টার বিনের' মতোই।
বলাই বাহুল্য এয়ারপোর্টে নেমে এই খবর পেয়ে তিনি যারপরনাই বিরক্ত।
তবে জিও নিউজে আফ্রিদির পাল্টা এই ধরনের মন্তব্য উপস্থিত বিশেষজ্ঞও প্রত্যাশা করেননি।
শোয়েব আখতার জিও চ্যানেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, আফ্রিদি
কথাটাকে ভিন্নভাবে নিয়ে মুর্খের মতো মন্তব্য করেছেন।
তিনি বলেন, আমরা মিসবাহুল হককে বিভিন্ন সময় তীর্যক কথা বলেছি কিন্তু দেখেন মিসবাহ কিন্তু কোন
প্রতিক্রিয়া দেখাননি।
আমাদের সমালোচনার জবাবে আফ্রিদির আচরণ কেমন আপনারা নিশ্চই দেখেছেন।
সাবেক এই ফাস্ট বোলার বলেন, আমরা খেলোয়াড়রা জনগণের বাজে মন্তব্য পেতেই পারি এ ক্ষেত্রে আমাদের নীরব থাকাটাই শ্রেয়।
শোয়েব বলেন, আমি মুখ খুলতে চাই না কিন্তু আমি জানি কে পাকিস্তান ক্রিকেটকে কখন বিক্রি করে দিয়েছে।
আফ্রিদি বলেন, আমি তাকে চুপ থাকার পরামর্শ দিচ্ছি, তার উচিৎ তার নিজের পারফরম্যান্স কি ছিল সেটা দেখার।
সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ আফ্রিদির কথায় বিস্মিত হয়েছেন।
তিনি বলেন, তার মন্তব্য করার আগে বোঝা উচিৎ, কেননা তিনি এখনো বাচ্চাদের মতোই অপরিপক্ক।
দলের পারফরম্যান্স ব্যাখ্যা করায় তার কোন এজেন্ডাও নেই বলে তিনি মন্তব্য করেন।
ইউসুফ বলেন, যেটা সত্য আমি সেটাই বলেছি, এখন যদি আফ্রিদি মর্মাহত হয় তাহলে আমার করার কিছুই নেই।
তার আচরণ কেমন জনগণই
ভালো বলতে পারবেন।
সূত্রঃ দৈনিক কালের কন্ঠ
Date: 03-12-2013 (sports News)
মাঠে ফিরছেন রোনালদো !
ইনজুরির কারণে মেসি এই বছরেই আর মাঠে নামতে পারছেন না আর রোনলদোও দুই ম্যাচ ধরে মাঠে নেই।
সাম্প্রতিক সময়ের সেরা দুই তারকার অনুপস্থিতিতে নিশ্চিত ভাবেই ফুটবল ভক্তদের জন্য হতাশার।
ফুটবল সমর্খকদের জন্য সুখবর, দুই ম্যাচ বিশ্রাম নেওয়ার পর মাঠে ফেরার জন্য প্রস্তুত রোনালদো।
রোনালদো লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে ৫-০ জয়ের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন । এরপর চ্যাম্পিয়ন্স লিগের গালাতাসারেরি বিপক্ষে ম্যাচে ও লা লিগায় ওসাসুনার বিপক্ষে ছিলেন না।
টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ দৈনিক মার্কার নির্বাচিত ‘আলফ্রেড ডি স্টেফানো লা লিগা প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার নিতে এসে রোনালদো বলেন তিনি কোনো ইনজুরি সমস্যায় ভুগছেন না।
‘আমার কোনো ইনজুরি নেই।
আমি ভালো আছি।
আমি গত ম্যাচে খেলিনি কারণ কোনো কিছু জোর করে করতে চাইনি।
তবে পরের ম্যাচ থেকেই আমি মাঠে থাকবো।’
ইনজুরির আগে রোনালদো অবিশ্বাস্য ফর্মে ছিলেন।
রিয়াল মাদ্রিদের হয়ে ১৮ ম্যাচে ২৫ গোল করার পাশাপাশি পর্তুগালকেও তুলেছেন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।
রোনালদো বলেন, ‘এটা হয়তো আমার ক্যারিয়ারের মৌসুমের সেরা শুরু।
কিন্তু সাম্প্রতিক সময়ে আমি অনেক উচ্চ পর্যায়ের পারফর্ম করছি।’
কোপা দেল রেতে সাসপেনশনের খাড়ায় থাকায় শনিবারে অলিম্পিক দি জাতিভার বিপক্ষে রোনালদো খেলতে পারবেন না।
১৪ ডিসেম্বর কোপেনহেগেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন রোনালদো।
সূত্রঃ দৈনিক সরেজমিনআজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরু
আজ শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ ইন্টারন্যাশনাল ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
৩-৭ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতাটি শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আজ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির সূচনা করা হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন।
এ সময় মন্ত্রীর পাশে ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি রুবাবা দৌলা, সাধারণ সম্পাদক জুবাইদুর রহমান রানা ছাড়াও এক্সিম ব্যাংকের পরিচালক নুরুল ফজল বুলবুল উপস্থিত থাকবেন।
প্রতিযোগিতায় জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের অনেক শাটলার অংশ নেবেন।
পারলেন না নেইমার !
চ্যাম্পিয়ন্স লীগে আয়াক্সের কাছে ২-১ গোলে হারের ক্ষত শুকানোর আগেই আরও একটি ধাক্কা খেলো বার্সেলোনা।
আয়াক্সের কাছে মওসুমের প্রথম হারের তিক্ত স্বাদ নেয়ার পর লা-লিগায়ও তারা প্রথম হার দেখলো।
মার্চের পর লা-লিগায় টানা ২১ ম্যাচে অপরাজিত থাকা বার্সেলোনা রোববার ১-০ গোলে হেরেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে।
মওসুমে ১৩ জয় ও এক ম্যাচ ড্র করার পর অবশেষে পরাজয় দেখলো বার্সেলোনা।
এতে পয়েন্ট টেবিলেও এসেছে তুমুল লড়াইয়ের ছোঁয়া।
এতদিনে না হেরে লা-লিগার টেবিলে ধরার বাইরে ছিল তারা।
তবে তাদের ঘাড়ে মাঝেমধ্যে তপ্ত নিঃশ্বাস ফেলতো অ্যাটলেটিকো মাদ্রিদ।
কিন্তু মাদ্রিদের এই দলটির পাশে এবার চলে এসেছে বার্সেলোনা।
১৫ খেলা শেষে দুই দলেরই পয়েন্ট এখন সমান-৪০।
দুই দলেরই ১৩টি জয় ও একটি করে হার।
তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আছে শীর্ষে।
রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান এখন তিন হলো।
অন্যদিকে ১৪ ম্যাচ পরে বার্সার বিপক্ষে এই জয়ে ভিয়ারিয়ালকে টপকে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো অ্যাথলেটিক বিলবাও।
সর্বশেষ ২০০৬ সালের মে মাসে বার্সাকে হারিয়েছিল তারা।
বিলবাওয়ের কাছে এই হারে লিওনেল মেসির অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছে বার্সেলোনা।
হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে দলের বাইরে থাকা টানা চারবারের ব্যালন ডি’ অরজয়ী এই আর্জেন্টাইনের অনুপস্থিতিতে টানা দ্বিতীয় হার দেখলো কাতালানরা।
তবে এবারের মতো মেসির অনুপস্থিতি কখনও অনুভব করেনি বার্সেলোনা।
গত চার মওসুমে মেসিকে ছাড়া লা-লিগায় ১৯ ম্যাচ মাঠে নেমেছে বার্সেলোনা।
তারমধ্যে এবারই প্রথম হারলো তারা।
এর আগের ১৮ ম্যাচে ১৬টি জয় ও দু’টিতে ড্র করতে পেরেছিল তারা।
আগের দিন বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের নতুন তারকা গ্যারেথ বেল হ্যাটট্রিক করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
তাদের বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি সেদিন বুঝতে দেননি বেল।
তাই রোববার লিওনেল মেসির অনুপস্থিতিতে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ ছিল ৪৮ মিলিয়ন পাউন্ডের নেইমারের।
কিন্তু সেটা তিনি করতে পারলেন না-যেমন পারেননি চ্যাম্পিয়ন্স লীগে আয়াক্সের বিরুদ্ধে।
তবে ম্যাচের শুরু থেকে যথারীতি প্রভাব বিস্তার করে খেলছিল বার্সেলোনা।
দ্বাদশ মিনিটে দলীয় প্রচেষ্টার একটি আক্রমণ থেকে দলকে প্রায় এগিয়েই নিচ্ছিলেন নেইমার।
কিন্তু সুবিধা মতো জায়গায় বল পেয়েও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি এই ব্রাজিলিয়ান।
খেলার ২৫ মিনিট পর স্বাগতিক বিলবাও ফেরে নিজেদের ছন্দে।
বার্সেলোনা যেন কিছুটা ঝিমিয়ে পড়ে।
স্বাগতিক দর্শকদের গলা ফাটানোয় উজ্জীবিত হয়ে ওঠে বিলবাও।
৩২ মিনিটে প্রথমবারের মতো এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিকরা।
কিন্তু ইকার মুনিয়াইন তা গোলে পরিণত করতে পারেননি।
কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার ৭১ মিনিটে সুযোগ নষ্ট করেননি মুনিয়াইন।
সুসায়েতার ক্রস থেকে বার্সেলোনার গোলরক্ষক পিন্টোকে পরাস্ত করেন তিনি।
খেলার বাকি ২০ মিনিটে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠলেও নেইমাররা সেটা করতে পারেনি।
বিলবাও ১-০ বার্সেলোনা
গ্রানাডা ১-২ সেভিয়া
বেতিস ১-১ ভায়েকানো
ভ্যালেন্সিয়া ৩-০ ওসাসুনা
সূত্রঃ দৈনিক সরেজমিন
‘ব্রাজিলকে নিয়ে সবাই আতংকিত’
ফিফা র্যাংকিংয়ে শীর্ষ আটে নেই ব্রাজিল।
কিন্তু স্বাগতিক হওয়ার সুবাদে বিশ্বকাপের ড্রতে বাছাই দলের মর্যাদা পাচ্ছে তারা।
আট বাছাই দলের মধ্যে ব্রাজিলকে নিয়েই নাকি বেশি আতংকিত বাকি দলগুলো।
সেলেকাও কিংবদন্তি রোনালদোর বিশ্বাস এমনই।
২০১৪ বিশ্বকাপের ড্র হবে ৬ ডিসেম্বর।
রোনালদোর দাবি, ড্রতে ব্রাজিলকে এড়াতে পারলে সবাই খুশি হবে।
কেউই নাকি ব্রাজিলের গ্র“পে পড়তে চায় না।
রোনালদোর কথায় যুক্তি আছে।
কনফেডারেশন্স কাপ জিতে সেলেকাওরা দেখিয়ে দিয়েছে দেশের মাটিতে তারা কতটা ভয়ংকর।
শেষ ১৩ ম্যাচের ১২টিতেই জিতেছে ব্রাজিল।
গোল করেছে ৩৭টি।
‘ড্রর সময় যত এগিয়ে আসছে আতংকও তত বাড়ছে।
ব্রাজিলের গ্র“পে পড়ার ভয়ে বাকি দলগুলো আতংকের মধ্যে আছে।
আমার ধারণা, এবারের বিশ্বকাপ হবে অবিশ্বাস্য।
বাছাইপর্ব পেরিয়ে আসা দলগুলোর দিকে তাকালেই তা বুঝবেন’, বলেছেন রোনালদো।
দুটি বিশ্বকাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ডটিও রেনালদোর দখলে রয়েছে।
ব্রাজিলের মাটিতেই সেই রেকর্ড ভেঙে দিতে পারেন জার্মানি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসে।
রোনালদোর রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন ক্লোসে।
ওয়েবসাইট।
সূত্রঃ দৈনিক যুগান্তর
জোড়া সেঞ্চুরির প্রথম দিনটা নিউজিল্যান্ডের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা দারুণ কাটল স্বাগতিক নিউজিল্যান্ডের।
ডানেডিনে দিনশেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ৩৬৭ রান।
সেঞ্চুরি করে অপরাজিত আছেন
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (১০৯)
ও রস টেলর (১০৩)।
পিটার ফুলটন ও হামিশ রাদারফোর্ডের উদ্বোধনী জুটিতে আসে ৯৫ রান।
শিলিংফোর্ডের বলে দিওনারাইনের হাতে ক্যাচ দিয়ে সবার আগে সাজঘরে ফেরেন ৬২ রানে থাকা রাদারফোর্ড।
তাঁর জায়গায় আসা অ্যারোন ডেসমন্ড খুব একটা সুবিধা করতে পারেননি।
টিনো বেস্টের শিকারে পরিণত হওয়ার সময় তাঁর সংগ্রহ ছিল ২০ রান।
৬১ রান করা ফুলটনের বিদায়ের সময় কিউইদের সংগ্রহ ছিল ১৮৫ রান।
দিনের বাকি সময়টা ছিল শুধুই নিউজিলান্ডের।
টেলর-ম্যাককালামের অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে ১৮২ রান এসেছে।
১০১ বলে সেঞ্চুরির দেখা পান ম্যাককালাম।
সেঞ্চুরির পথে কিউই অধিনায়ক হাঁকান ১৩টি চার ও তিনটি ছয়।
টেলরের সেঞ্চুরিটা তুলনামূলক ধীরগতির ছিল।
তিনি সেঞ্চুরি করেন ১৫০ বলে।
সেঞ্চুরির পথে ১৩টি চার হাঁকান টেলরও।
তবে কোনো ছয়ের মার ছিল না।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড যে রানের পাহাড় গড়তে চলেছে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৬৭/৩
(প্রথম দিনের খেলা শেষে)
ম্যাককালাম ১০৯*, টেলর ১০৩*,
রাদারফোর্ড ৬২, ফুলটন ৬১
বেস্ট ১/৮৭ , স্যামি ১/৬৮,
শিলিংফোর্ড ১/৮৮
টস: ওয়েস্ট ইন্ডিজ।
সূত্র: ক্রিকইনফো।
অস্ট্রেলিয়ার বর্ষসেরা মুসলিম ক্রীড়া ব্যক্তিত্ব ফাওহাদ
কয়েকটি ম্যাচ খেলেই অসিদের মন জয় করে নিলেন পাকিস্তানে জন্ম গ্রহণকারী ক্রিকেটার ফাওয়াদ আহমেদ।
যার সুবাদে অষ্ট্রেলিয়ার বর্ষসেরা মুসলিম ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ডানহাতি এ লেগস্পিনার।
রাগবি লীগ সুপারস্টার সনি বিল উইলিয়ামস এবং ফুটবল লীগ খেলোয়াড় বাখার হুলিকে পিছনে ফেলে এ বিরল কৃতিত্ব অর্জন করেন আহমেদ।
এ বছরের প্রথম দিকে ফাস্ট ট্র্যাক নাগরিত্ব পেতে আহমেদকে সহায়তাকারি ক্রিকেট অস্ট্রেলিয়া এমন ঘোষনাকে স্বাগত জানিয়েছে।
এমন স্বীকৃতি অষ্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রতি এ স্পিন বোলারের অবদান বলে অভিহিত করে ক্রিকেট অষ্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার জেমস সাদারল্যান্ড বলেন, ‘এ থেকে প্রমাণিত হয় যে, আহমেদ ক্রিকেট মাঠ এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই অসাধারণ কিছু অর্জন করেছেন এবং আমরা তার জন্য অত্যন্ত গর্বিত।’
এ বছর একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে অষ্ট্রেলিয়ার হয়ে অভিষেক ঘটে ফাওহাদের।
এছাড়া জুলাই-আগস্টে অষ্ট্রেলিয়া এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে তিন এবং চার দিনের তিন ম্যাচে ২২.৬৬ গড়ে দলের সর্বোচ্চ ২২ উইকেট শিকার করেন আহমেদ। সিডনি রুষ্টার ন্যাশনাল রাগবি লীগ খেলোয়াড় উইলিয়ামস এবং পিছনে ফেলে এ পুরস্কার লাভ করেন আহমেদ।
সূত্রঃ দৈনিক সরেজমিন




No comments:
Post a Comment